দশমী

বাদলা দিনে বদ্ধ ঘরে,
দশমী আজ করুন সুরে
জানান দিচ্ছে বিদায়।
উলুধ্বনি, আরতি, বাদ্য আর ঢোল
সিধুর খেলা শেষে এসে
চোখের জলের শুরু।
এবার তোমার যাবার পালা
আসছে বছর আবার হবে।
সকল আলো মিলিয়ে গেলে
ভোরের আলো ফোটে।
নতুন আশায় স্বপ্নগুলো
আবার বাধে নতুন করে।

(Visited 1 times, 1 visits today)