এই মেয়ে অযুহাতে দূরে সরে যেও না,
আলগোছে এলো চুল বেঁধে তুমি রেখোনা,
অসীম সমুদ্দুর যে চোখ, ঢেউগুলো ছুঁয়োনা,
তোমার অবেলার হাসি লুকিয়ে ফেলোনা,
ক্ষুর ধার তীক্ষ্ণ চাহুনি, আড় চোখে চেয়োনা,
লুটপাট হয়ে গেলে আকাশের গা বেয়ে
জলের ফোঁটা, তুমি দু হাত পেতে ভরে নিয়ো না।
(Visited 2 times, 1 visits today)