সময়গুলো এমন কেন এই ভালো এই মন্দ,
সদর দরজা খোলা ছিল এখন আবার বন্ধ।
দুচোখ থেকেও তাইতো আমি আজ আবধি অন্ধ।
হৃদয় জুড়ে বিকট আর উৎকট পোড়া গন্ধ,
সুখ ছেড়ে তাই সারা বিকেল দুখের সম্মন্ধ।
হৃদয় পুড়ে অংগার হলো সবটুকু নয় মন্দ।
হৃদ মাঝারে ধারন করে, হৃদয় দুয়ার বন্ধ।
বুক পিঞ্জরে তোমায় দেখি চোখের আলো অন্ধ।
বাগান খুঁজে ফুল সাজিয়ে ফুলের সুগন্ধ,
সবটাই আজ তোমায় দেবো অন্তরের সম্মন্ধ।
(Visited 1 times, 1 visits today)