আমি পালাতে চাই

আমি পালাতে চাই, সত্যিই পালাতে চাই-
এই গুমোট, দমবন্ধ, এলোমেলো সময় ছেড়ে।
আমি পালাতে চাই, নতুন সূর্যের আলো ছুঁতে,
পালিয়ে যেতে যাই, ঘাসের আগায় পা ডুবিয়ে,
পাখিদের কিচিরমিচির ডাক, হিমেল হাওয়া,
প্রকৃতির রঙ, মিলিয়ে মিশিয়ে গায়ে মেখে
আমি হারিয়ে যেতে চাই।
আমি পালাতে চাই, সত্যিই আমি পালাতে চাই।

রিক্সায় চড়ে হুড ফেলে দিয়ে,
বৃষ্টির ছটা গায়ে মেখে পালাতে চাই।
ব্যস্ততায় ডুবে গিয়ে, ভিড়ের মাঝে মিশে গিয়ে,
নতুন করে বাঁচতে চাই।
নিয়ন আলোয় ভেসে গিয়ে,
কফির কাপে চুমুক দিয়ে,
স্বপ্ন সাজিয়ে ডানা মেলে দিয়ে
আবার আমি হারাতে চাই।
আমি পালাতে চাই, সত্যিই আমি পালাতে চাই।

শেষ হোক এই বন্দীদশা, শেষ হয়ে যাক আটকে থাকা
জমে থাকা আড্ডাগুলো, প্রিয় কফি ভাগ করে নেয়া
আবার জমুক প্রাণের মেলা, কোলাহল, হোক কলরব।
শামুক গতির সময়গুলো ছুটে চলুক অবিরাম
জেগে উঠুক নতুন শহর নতুন ছন্দে জাগুক প্রাণ।।

(Visited 15 times, 1 visits today)