একটা নিস্তব্দ রাতের অন্ধকারে

একটা নিস্তব্দ রাতের অন্ধকারে আমি এক মাঝিহীন নৌকোতে বসে একা। ভাবছি তোমার কথা। কতটা পথ গেলে বল জীবনকে পাড়ি দেয়া যাবে? আমি চাই প্রতিটা পদক্ষেপ মেপে নিতে, আমি পুরোটা উপভোগ করতে চাই। আমি আসলে জীবনের মানে খুঁজছি। আমি আসলে কে, কি চাই বা কোথা থেকে এসেছি তাই বোঝার চেষ্টা করছি। দুকূলে জল ছলছল করছে, শান্ত হাওয়া বয়ে যাচ্ছে আত্মাটাকে হীম করে দিয়ে। জলের ধারা অবিরত স্রোতের টানে বয়ে যায়। ডানা ঝাপ্টায় এক ঝাঁক নাম না জানা পাখি। যেন আমাকে বলে যায় তুমি একা নও আমরা ও আছি সাথে। আমি আসলে তোমার খোঁজে আজ এখানে। আমি তোমাকেই খুঁজে যাই। জানি তুমি আসবে এই কূলে, আমার সঙ্গী হতে, আমার নৌকার গলুই স্পর্শ করতে, আমার হতে। অনন্তকালের অপেক্ষায় থাকার প্রত্যয় নিয়ে এসেছি আমি।

(Visited 1 times, 1 visits today)