সকল সুখের প্রদীপ আমি জেলে যাই

আমি বারে বারে তোমার পানে ফিরে ফিরে চাই
তুমি এলে না কেনো এলে না আমি তাই খুজিবারে যাই।
তোমার জীবনের সকল সুখ আমি হইবারে চাই
তুমি দিলে না আর দিলে না, আমি চাই
আমি দিনমান প্রান খুলিয়া আশায় আশায় রই,
তুমি হবে মোর হবেই জানি জীবনের সকল ইচ্ছে তুমি।
সকল সুখের প্রদীপ আমি জেলে যাই তোমার তরে,
শিহরে দাঁড়িয়ে রই আমি তোমারে আলো দিবারে।
জানি তুমি মোর হবেই হবে তাই আমি জিজ্ঞাসি অন্তর্যামীরে,
সে কবে ধরে দিবে কবে মোর হইবে?
অন্তর্যামী শুধাইলো মোরে তোর হবে সে যবে ,
নিজ মন হইতে তোরে গ্রহন করিবে তবে।

(Visited 1 times, 1 visits today)