মায়া চোখে

তুমিময় হয়ে থাকছে এ মন থাকছে আজীবন,
মায়া চোখে, মায়া হরিণী হৃদয় করেছ হরণ
খুঁজে দেখ, তোমার হৃদয়ে আমার বাস
তোমার কাজল কালো চোখে দীঘির গভীর জল,
আমি ফাল্গুন দেখি তোমায় দেখার পর
রঙের খেলা মেতে উঠে তোমার স্পর্শে
বসন্ত এসে ধরা দেয় তোমার আলিঙ্গনে।
তুমি আমার একলা আকাশে একটা চাঁদের আলো।
তুমি আমার বরষা দিনে ঘাশের উপর জলের খেলা
চার দেয়ালে তোমার উপস্থিতি আমার আশ্বাস
আমি আর তুমি আজ মাঝ নদিতে একটা ডিঙ্গি নৌকায়
তুমি আছো বলে দিশা খুঁজে পেয়ে দক্ষ মাঝি আমি
ঝির ঝির হাওয়া বইছে দুলছে মন দুলছে নৌকার গুলুই
পালে লেগেছে হাওয়া দিশেহারা এই মন।
যেতে হবে বহু দূর বাইতে হবে অনন্তকাল এ খেয়া তরি।

(Visited 1 times, 1 visits today)