প্রতিদিনতো ভালোবাসি

প্রতিদিনতো ভালোবাসি তোমাকে ভালোবাসি
আজ না হয় আড়ি, খানিকটা মারামারি।
সব সুখ ভুলে গিয়ে, সুখের অসুখ হবে
রোজতো ভালোবাসি, আজ না হয় থাক না হাঁসি।
তোমার চোখে স্বপ্ন দেখি আকাশটা রোজ আঁকি
আজ থাকনা ভালোবাসা, কষ্ট নিয়ে দুরাশা।
রোজ বিকালে চাঁদ দেখি সূর্যটাকে ফাঁকি দিয়ে
রোজতো ভালোবাসি, আজ না হয় মিছেমিছি।
কপট রাগে যাকনা চলে আজকের সারাটা দিন
রোজতো ভালোবাসি, দূরে থেকেও পাশাপাশি।
তোমার চোখের তীক্ষ্ণ চাওয়া, হারিয়ে তো রোজ যাওয়া,
আজ না হয় থাকনা বাকি, ভালোবাসা দিক না ফাঁকি।
ভালোবাসা ছিলো বলেই তুমি আমি আজও আছি
কপট রাগটা না থাকলে থাকতাম কি কাছাকাছি?

(Visited 1 times, 1 visits today)