ঘুম হয়ে তুই আমার চোখে নেমে আয়,
স্বপ্ন হয়ে আমার বুকে ধরা দে,
আমি সযতনে জড়িয়ে রাখবো তোকে,
নিঃশ্বাসের কাছাকাছি, হৃদয়ের খুব গভীরে।
তুই কি জানিস না? তোর জন্য সযতনে
জমিয়ে রেখেছি সুখ, আর আমার ভালোবাসা।
টিপটিপ বৃষ্টিতে ভিজবো আমি,
তোর পথ চেয়ে থাকবো বুকে জড়িয়ে রাখতে।
তুই মেঘলা আকাশ হলে আমি বাতাস হবো,
মনের মেঘ উড়িয়ে নিবো এক ঝটকায়।
ভালোবাসি বড় বেশী, সুখের সমুদ্দুর বুকে নিয়ে
অনন্ত কাল সে সমুদ্দুর দাঁড় বেয়েও শেষ হবে না।
(Visited 2 times, 1 visits today)