তোমাকে ভালোবাসি

তোমার এক কথায় আমি জীবন ফিরে পাই,
তোমার স্পর্শে আমি বেঁচে থাকি,
তোমার উপস্থিতি আমাকে সজীব রাখে,
তোমার ভালো থাকা আমার স্বপ্ন।
তুমি আমার বলতে গেলে হুঁশ ফিরে পাই,
তুমি সে যাকে আমি আমার মত করে চাই,
তুমি রাজহংসী আমি মিথুন তোমার,
তুমি সৃষ্টি কর আমার কবিতার শব্দ।
তোমাকে ভালোবাসি অনেকখানি,
তোমাক্লে কাছে চাই অনন্তকাল,
তোমাকে বুকে ধরে স্বর্গের কাছে যাবো,
তোমাকে নিয়েই আমি আবার জন্মাবো।

(Visited 1 times, 1 visits today)