তুই আমার সেই তুই
যাকে খুঁজেছি মনের গভীরে
যাকে খুঁজেছি মনে মনে একা একা
যার কন্ঠ শুনেছি স্বপ্নে
যার স্পর্শ পেয়েছি স্বর্গে
তুই আমার সেই তুই।
মধ্য রাতের চাঁদ,
হাসনাহেনার গন্ধ,
ঘন কুয়াশা,
গুলুইয়ে বসে চায়ের কাপে চুমুক দেয়া
কিছুই হয়নি আমার
তুই আমার সেই তুই
তোকে ছুঁয়ে দেখিনি আধার রাতে
তোর গন্ধ নেই নি বুক ভরে
তোর সঙ্গ পাইনি রোজ ভোরে
তুই আমার সেই তুই
যাকে আমি চাই আমার করে।
(Visited 1 times, 1 visits today)