তুমি আমার অষ্টাদশী

তুমি আমার অষ্টাদশী এক অরণ্যের রানী,
সবুজ সবুজ গাছের ফাঁকে তোমার চোখের খেলা
তুমি চেয়ে থাকো, আমার মাঝে ঝরনা বয়ে যায়।
তুমি হেঁটে যাও, এক মোহময় আবেশ ছড়িয়ে যায়।
গাছের পাতা তুমি, আলতো করে ঝরে পড়,
আমি দু হাত ভরে তোমাকে আমার করে নেই।
প্রতিবার পাতা ঝরে আমি হাত পেতে রই।
তুমি অরণ্যের রানী, বারে বারে ফিরে যাও অরণ্যে, প্রকৃতিতে।
আকাশের চাঁদটা উঁকি মারে তোমার ফাঁকে,
আলোর আভা ছড়িয়ে দিতে গিয়েও হয়ে উঠে না,
কারন চাঁদের তা নেই যা তুমি আগলে রেখেছ।

(Visited 1 times, 1 visits today)