তোমার যুবতী ঠোঁটের নেশায় উম্মত্ত যৌবন,
গন্ধে পৃথিবীর জাগতিক সুগন্ধি।
জীবনে যৌবনের খেলা বড্ড উন্মাতাল,
নেশা নেশা, দিকভ্রান্ত যুবক।
দেয়ালে আছড়ে পড়ে হাজারটা ইচ্ছে;
ছুঁয়ে দেখার প্রবল ইচ্ছে,
কাছে আশার ইচ্ছে,
এক আকাশের বুকে সঁপে দেবার ইচ্ছে,
মধ্যরাতে কাঁধে কাঁধ মিলিয়ে স্বপ্ন দেখার ইচ্ছে।
স্পর্শের মাঝে নতুন সকাল আছে।
নতুন সূর্যের তেজ ভর করে দেহে
ঢেউ খেলানো, বাঁকানো দেহ।
গ্রীষ্মের দুপুরের গনগনে উত্তাপ,
সারা শরীরে ছড়িয়ে পড়ে এক মুহূর্তে
পুরে ছারখার হয়ে যায় যুবতীর যৌবন।
সে আগুনে নেশা ধরানো উন্মাতাল যুবক
ঝাঁপ দেয় পতঙ্গের মত।
নেশা? সে তো প্রেম,
স্পর্শ? ভালোবাসা ছাড়া স্পর্শের কি দাম বল?
দেহের আকর্ষণ? প্রেম ছাড়া কতদিন?
এ প্রেম ছাড়া আর কিছু নয়।
শেষ বেলায় ঠিক বোঝা যায়
যুবক যুবতী কাছে ঘেঁসে প্রেমের নেশায়।
(Visited 1 times, 1 visits today)