“চাইলেই তোমাকে কাছে পাবো না, এ কেমন পাগলামি ভালোবাসা কি তবে শাসন মানে?”
তোমাকে মাঝে মাঝে এমন করে ভালোবাসতে ইচ্ছে হয়।
ইচ্ছে হয় সকাল শুরু হউক তোমার স্পর্শে।
ইচ্ছে হয় তুমিময় একটা একটা করে দিন কাটিয়ে দিতে।
তোমার চোখের ভেতর গভীর একটা কিছু আছে, যার আসলে নাম দিতে পারিনি তা আমাকে পাগলের মত টানে, ইচ্ছে হয় সারাক্ষণ অই চোখে তাকিয়ে থাকি।
কি এক অদ্ভুত ভালো লাগা জুড়ে থাকে মনে, তোমার অপেক্ষায়। এভাবেই কেটে যাক না, ইচ্ছে তো তাই হয়।
আমার ইচ্ছেরা ডানা মেলে আকাশে উড়ে তোমার দেখা পাবে বলে। আমার ভালোবাসার কথা গুলো, তোমাকে অনুভব করার মুহূর্ত গুলো আমার চার পাশ জুড়ে আমাকে মোহময় করে রাখে।
ইচ্ছে জুড়ে একটাই শব্দ, একটাই তুমি, একটাই সুন্দর যদি হয়, সে তুমি আর তোমার সবকিছু।
(Visited 1 times, 1 visits today)