ভালো লাগছে না

কিছুই আর ভালো লাগছে না। অনেকটা পথ পেড়িয়ে এসে কিছু না পেয়ে ফিরে যেতে পারছিনা। মানুষতো আমি, হয়তো কারো কাছে কুকুর বা বিড়াল বা তার চেয়েও নগন্য। কিন্তু বৃক্ষেরও প্রান আছে ব্যাথা পায়, কষ্ট হয় কেউ যখন তার ছাল চামড়া ছাড়িয়ে নেয়, পেরেক ঠুকে কষ্ট দেয়। আর আমি? এর কিছুই না।

তুমি আমার কাছে অনেক উপরের একটা সত্য। আমার মিথ্যে না বলার অনুপ্রেরনা, আমার সামনে হেঁটে যাবার সঙ্গী, কষ্টে চোখ মুছে দেবার জন্য তুমি, আমার ভালো লাগায় আমার চিন্তা বা চেতনা সবই তুমি, আমি আর হয়ত হাসবো না যে হাঁসি তুমি চাও। আমার মনের মধ্যে সুখ খেলা করবে না তুমি যা ভালোবাস। আমার চোখের সামনে দিয়ে তুমি চলে যাচ্ছ এ হয়ত না ফেরার দেশে না, তবুও আমার কাছে সব হারিয়ে ফেলার মত। তুমি হয়ত জানতেও চাবা না আমি কি? কেমন আছি? কি চাই? কিভাবে কাটবে আমার দিন? আমি আর হাসবো কিনা যে হাঁসি তুমি ভালোবাস? এসবই আজ ঠাট্টা বা হাঁসির খোড়াক তোমার।

আমার তোমার মাঝে কি ছিল? হয়ত কিছুই না হয়ত অনেক কিছু, হাঁসি, আনন্দ, সুখের মিছিলে গা ভাসিয়ে দেয়া, জল আর বৃষ্টি খুঁজে বেড়ানো, আকাশের নীলে আমাদের প্রতিচ্ছবি খুঁজে বেড়ানো, সবুজ গাছের মাঝে তোমার আমার ছায়া যা আমাদের মনের বিক্ষিপ্ত অবস্থায় শীতল ছায়া। তোমার আমার স্পশ হাওয়ায় মিলিয়ে গেলো, আমাদের হাতে হাত রেখে সম্মুখ পানে তাকিয়ে থাকা আর হবে কিনা জানিনা কিন্তু আজ এই মুহূর্তের মত তুমি আমার জীবনের অনেক বড় একটা অংশ জুড়ে থাকবে সারাটা জীবন। অই যে বুড়ো হলেও আমি তোমার জন্য অপেক্ষা করবো।

আমার লেখার অনেক কিছুই আছে। কতক্ষণ পারবো জানিনা, দুর্ভিক্ষে থাকা মানুষ গুলো যেমন খুব বেশী দিন বাঁচে না খাবারের অভাবে আমি ও তো পারবো না কারন তোমাকে যে কাছে পাবো না। এখন আর ঘুমাতে পারবো না কারন ঘুমিয়ে গেলে তোমার স্মৃতির কাছ থেকে অনেকটা দূরে থাকতে হয় যদিও স্বপ্ন দেখি তবুও তোমাকেই দেখতে চাই যেমন করে চেয়েছি।

মনে আছে বারান্দায় দাঁড়িয়ে ছিলে আমি গিয়েছিলাম সাদা একটা টিশার্ট পড়ে তোমায় দেখতে। অন্ধকার বাঁধা হয়েছিল। তবুও কি যে সুখ ছিল, কিযে ভালো লাগা। আমার অনেক কিছু লিখতে ইচ্ছে হচ্ছে কিন্তু পারছিনা। খুব অসহায়, হতাশ কষ্টে বুক ফেটে যাচ্ছে পারছিনা কিছুই। এভাবে আর পারবোও না…………

(Visited 1 times, 1 visits today)