মন করেনি ভুল

তুমি রাত্রি জেগে দিনের শুরু
ভোরের আলোর আগে।
অশান্ত মন, আনমনা আজ
দিনের প্রথম ভাগে।
মন উতলা কষ্ট গুলো
উঁকিঝুঁকি মারে।
ভালোবাসি অনেক বেশি
বলাই হচ্ছে না তারে।
মনের ভেতর যতন করে
সাজিয়ে রাখা ফুল।
তোমায় আমি ভালোবাসি
মন করেনি ভুল।

(Visited 4 times, 1 visits today)