হৃদয় উজাড় করা ভালোবাসাটুকু
এক মুঠো আদ্রতা, আর স্পর্শ
সবটুকু সুখ, শুধু তুমি।
আমার উঠোন জুড়ে তোমার বিচরণ
শিহরিত করে হৃদয় আংগিনা।
তুমি আছো বলে সুখে ভাসি,
দু:খ এসে ধরা দেয় আবার।
এই ভালো আর মন্দ মিলিয়ে মিশিয়ে
দখিন দুয়ার মেলে ধরে আছি।
আজন্ম তোমায় পাবার নেশা
অরহ্নিশি জাগি, ছুয়ে দেবার মগ্নতায়।
(Visited 4 times, 1 visits today)