অজান্তে আপন মানুষ আপনার হয়ে যায়
হিয়ার মাঝে লুকিয়ে থেকে দহন বেলায়
শুন্য হতে গিয়েও আজ সিক্ত পূর্ণ হাতে।
আপন বেলায় তোমার ছোঁয়া তাতে
হৃদয় জুড়ে বিলায় আপনাতে।
হৃদ মাঝারে তোমার বাস চন্দ্র তারার সাথে,
হিংসুটে তাই অন্য আমি তোমায় ভালোবেসে।
ধমনীর রক্ত ধারায় বিন্দু কনা যত
হৃদয় উগড়ে, উপচে পড়া হৃদয়ের টান তত।
সূর্যের যতই হউকনা তেজ,
হউকনা যতই বড়াই।
তার কি আর তুমি আছো?
তাইতো এতো লড়াই।
তোমার জন্য চন্দ্র তারায় হাজার আয়োজন
তোমার তরেই হৃদয় খানি করলাম স্বমর্পন।
(Visited 1 times, 1 visits today)